মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রিপোর্টারের নাম / ২৩৫ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

বরিশালে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে ট্রাকচালককে। আজ বুধবার বেলা ৩টার দিকে নগরীর আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, ট্রাকটিতে গ্যাস সিলিন্ডার ভরা ছিল। মোটরসাইকেল ও ট্রাকটি রুপাতলীর দিক থেকে নথুল্লাবাদের দিকে যাচ্ছিল। আমতলার মোড় এলাকায় ট্রাকটি মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গেলে ট্রাকের নিচে ঢুকে যায় মোটরসাইকেলসহ দুই আরোহী। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ওই দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরও জানান, এ দুর্ঘটনায় ট্রাকচালক রবিউলকে আটক করা হয়েছে। তবে নিহত দুই মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় জানা যায়নি, তাদের বয়স ২৩ থেকে ২৪ বছরের মধ্যে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর