বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আ.লীগের ১৪৮, জাপার ৩ ও স্বতন্ত্র ৪৯ চেয়ারম্যান নির্বাচিত

রিপোর্টারের নাম / ২৫৪ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৩ জুন, ২০২১

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ১৪৮ জন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৮ ও প্রতিদ্বন্দ্বিতা করে ১২০), সংসদের বিরোধী দল জাতীয় পার্টির তিনজন, জাতীয় পার্টি (জেপি) তিনজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এবং স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৯ জন প্রার্থী চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দেশের অন্যতম দল বিএনপি এই নির্বাচন বর্জন করেছে।

গতকাল ২১ জুন ১৩ জেলার ৪১টি উপজেলার ২০৪ ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটের আগেই কোনো প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী না থাকায় আওয়ামী লীগের ২৮ প্রার্থী বিজয়ী হন। মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশনে (ইসি) আসা ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

প্রথম ধাপের নির্বাচনে সহিংসতায় দুইজন নিহত হয়েছেন। ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন।

এছাড়াও বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়।

বিজয়ীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর