বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

খুলনা বিভাগে করোনায় একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম / ২২৮ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২০ জুন, ২০২১

খুলনা বিভাগে প্রতিদিনই করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা শনাক্ত ও পরীক্ষার পরিমাণ। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে।

একইসময় বিভাগে ৭৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছেন ১৯৪ জন।

রোববার (২০ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার সাতজন, খুলনার দুজন, বাগেরহাটের দুজন, সাতক্ষীরার দুজন, যশোরের চারজন, নড়াইলের একজন, মাগুরার একজন, চুয়াডাঙ্গার পাঁচজন ও ঝিনাইদহের চারজন করোনায় মারা গেছেন।

এর আগে শনিবার (১৯ জুন) বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়।

করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৩২ জনের। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে। এসময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৩২০ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৮২১ জনের। এসময় মারা গেছেন ২০৮ জন ও সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৯২ জন। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৮ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৫০ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন ও সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৪ জন।

আর সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৬৬ জনের ও মারা গেছেন ৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৭৬ জন। যশোরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৮০ জনের। করোনায় মারা গেছেন ১০৮ জন ও সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৪৮ জন।

এদিকে ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৭২ জনের। মারা গেছেন ৩১ জন ও সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮৫ জনের। এসময় মারা গেছেন ২৫ জন ও সুস্থ হয়েছেন ১ হাজার ২২০ জন।

অপরদিকে ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৯৬ জনের। করোনায় মারা গেছেন ৬৬ জন ও সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮২ জন। ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৩৮ জনের। আর করোনায় মারা গেছেন ১৫৪ জন ও সুস্থ হয়েছেন ৫ হাজার ৮ জন।

আর চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৮ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৯১ জনের। করোনায় মারা গেছেন ৭৩ জন ও সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৮ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ১৯ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩৩ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন ও সুস্থ হয়েছেন ৯৫৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর