রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সুরমায় ভেসে উঠল শিশু মাহার লাশ, সৎমার বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম / ২৪০ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৬ জুলাই, ২০১৯

জেলার শহরতলীর কুমারগাঁয়ে সুরমা নদীতে সৎমা কর্তৃক ছুড়ে ফেলা মাহার (৫) লাশ শনিবার উদ্ধার করা হয়েছে।

বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশ নদী থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় মাহার সৎমা সালমা বেগমের (২৮) বিরুদ্ধে থানায় মামলা করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কুমারগাঁও সুরমা নদীর ওপর সেতু থেকে মাহাকে ফেলে দেন সৎমা সালমা। এরপর নিমিষেই সুরমার প্রখর স্রোতে নদীগর্ভে তলিয়ে যায় শিশুটি।

পরে উপস্থিত লোকজন ঘটনাটি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানা হেফাজতে নেন।

নিহত মাহা সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা এলাকার ফতেহপুর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

জানা গেছে, সালমার মামাতো বোন রাজনা বেগমের সাথে বিয়ে হয় জিয়াউল হকের। বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয়। ওই দম্পত্তির সন্তান মাহা। রাজনাকে ডিভোর্সের পর সালমাকে বিয়ে করেন জিয়াউল হক। সালমা বেগমও দুই বছর বয়সী এক কন্যা সন্তানের জননী। মাহাও এই দম্পত্তির সাথে থাকতেন।

শুক্রবার নিজের সন্তানকে বাড়িতে রেখে মাহাকে নিয়ে বাবার বাড়ি রওয়ানা দেন সালমা। এরপর সেতুতে উঠে মেয়েটিকে নদীতে ছুড়ে ফেলে দেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন বলেন, শিশুটির লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর