মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী মাহবুব আলম মাসুম মৃধা

রিপোর্টারের নাম / ২১১ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৬ জুন, ২০২১

বরিশালের বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলম মাসুম মৃধা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার দুপুর দুইটাই নিজ বাস ভবনে এক জনাকির্ন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, “প্রিয় কেদারপুর ইউনিয়ন বাসি, সন্মানিত শুভানুধ্যায়ী ও সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম।

আপনারা সবাই অবগত আছেন আমি ও আমার পরিবারের সবাই আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে আওয়ামী পরিবারের সঙ্গে সরাসরি জড়িত। আমার বাবা মুক্তিযোদ্ধা মরহুম মকবুল আহমেদ মৃধা কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও পরবর্তীতে কয়েক যুগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমার মেঝ ভাই নুরে আলম বাবলু উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আমি ১৯৯২ সনে আবুল কালাম কলেজ থেকে ছাত্র রাজনীতি শুরু করি। ১৯৯৬ সালে কেদারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হই। ২০১২ সালে কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। পরপর দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম।

কিন্তু পরিতাপের বিষয় আমাকে মনোনয়ন দিতে দল অপারগতা প্রকাশ করে। আমি বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করি। যেখানে কেদারপুর ইউনিয়নের অধিকাংশ জনগণ আমাকে সমর্থন জানিয়েছিলেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারপরেও আমি যেহেতু সংগঠনের সঙ্গে জড়িত সে কারনেই আমার এ নির্বাচন থেকে সরে দাঁড়ানো সমিচিন মনে করি।

এ কারনেই জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করি।
পাশাপাশি দলীয় মনোনয়ন ও নৌকার পক্ষে পূর্বের ন্যায় আমার সমর্থন ব্যাক্ত করছি।

পরিশেষে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে অংশগ্রহণ করার জন্য আহবান জানাচ্ছি”।

কবে থেকে নৌকার প্রচারনায় নামবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মানুষিক ভাবে বিপর্যস্ত ও শারীরিক ভাবে অসুস্থ। একটু সুস্থ হলে অচিরেই নৌকার প্রচারে নামবো।

উল্লেখ্য তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী মনোনয়ন চেয়ে আবেদন করেন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে আসেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর