মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে চোখ ও নাক বিহীন অদ্ভুদ আকৃতির শিশুর জন্ম!

রিপোর্টারের নাম / ২২৩ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৬ জুন, ২০২১

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অদ্ভুত মুখাকৃতির এক নবজাতকের জন্ম হয়েছে। শিশুটির নাক ও চোখ নেই, মুখের আকার বিকৃত, মাথার ওপর বড় আকারের একটি টিউমারের মতো রয়েছে। অভিভাবকরা প্রথমে অস্বাভাবিক শিশুটিকে গ্রহণ করতে অপারগতা প্রকাশ করলেও পরে রাজি হন।

গত বৃহস্পতিবার (১০ জুন) ভোর রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভোলা জেলার কলাকোপা গ্রামের রিকশাচালক মো. জাফরেট স্ত্রী মুন্নী বেগম শিশুটির জন্ম দেয়।

হাসপাতালের এ্যানেসথেসিয়া চিকিৎসক ডা. সজল পান্ডে বলেন, বিকৃত মুখমন্ডলের শিশুটি যখন ভূমিষ্ট হয় তখন তারা আতঙ্কিত হয়ে পড়লেও নিজেদের সামলে অপারেশন সম্পন্ন করেন। প্রথমে অভিভাবক শিশুটি গ্রহণে অস্বীকৃতি জানালে অনেক বোঝানোর পর তারা শিশুটিকে গ্রহণ করেন।

শিশুটির নাক ও চোখ কিছুই নেই। মুখের আকারও বিকৃত। মাথার ওপর বড় আকারের একটি টিউমারের মতো রয়েছে। শিশুটিকে বর্তমানে নবজাতক ওয়ার্ডে এবং মা মুন্নী বেগম লেবার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর