সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

১২৭ স্ত্রী-সন্তান রেখে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বড় পরিবার কর্তা

রিপোর্টারের নাম / ২৬১ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৪ জুন, ২০২১

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মিজোরামে স্ত্রী, সন্তান, নাতি-নাতনি নিয়ে বাস করতেন জিওনা চানা। তার পরিবারটিই ছিল সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় পরিবার। সেখানে আছে ৩৮ স্ত্রী, ৮৯ সন্তান ও ৩৩ নাতি-নাতনি।

রোববার বেলা তিনটায় মিজোরামের একটি হাসপাতালে মারা গেছেন জিওনা।

এনডিটিভির খবরে বলা হয়, ৭৬ বছর বয়সে মারা গেলেন জিওনা। মিজোরামের বাকতাওং গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

টুইটারে জিওনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

তিনি টুইট বার্তায় লিখেছেন, ‘শোকাহত হৃদয়ে জিওনাকে (৭৬) বিদায় জানাচ্ছে মিজোরাম। ৩৮ স্ত্রী, ৮৯ সন্তান নিয়ে তিনি বিশ্বের সবচেয়ে বড় পরিবারের কর্তা ছিলেন। এ পরিবারের কারণে তাদের গ্রাম ও মিজোরাম পর্যটকদের অন্যতম আগ্রহের জায়গা হিসেবে বিবেচিত হতো।’

১৯৪৫ সালের ২১ জুলাই মিজোরামে জন্ম নিয়েছিলেন জিওনা। মাত্র ১৭ বছর বয়সে তিনি প্রথম বিয়ে করেন। এরপর তিনি একে একে ৩৮ স্ত্রী ঘরে তোলেন। ঘর আলো করে আসে ৮৯ জন সন্তান। রয়েছে ৩৩ জন নাতি-নাতনি।

পাহাড়ি গ্রামে পুরো পরিবার নিয়ে একটি চারতলা বাড়িতে বসবাস করতেন তিনি। বাড়িতে তারা শতাধিক ঘরে থাকলেও সবাই একসঙ্গে রান্না করে খেতেন।

নিজস্ব সম্পদ আর অনুসারীদের দেয়া দানে বিশাল এই পরিবারটির খরচ চলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর