বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

৩ দিন ধরে নিখোঁজ বক্তা আবু ত্ব-হা, বলছে পরিবার

রিপোর্টারের নাম / ১৮৬ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৪ জুন, ২০২১

তিন দিন ধরে আলোচিত বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের ‘খোঁজ মিলছে না’ বলে অভিযোগ করেছে তার পরিবার। যদিও এ বিষয়ে তারা থানায় কোনো লিখিত অভিযোগ দেননি বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১০ জুন) রংপুর থেকে ঢাকায় রওয়ানা হওয়ার পর থেকে তার ‘খোঁজ মিলছে না’ বলে দাবি করেছেন আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের শ্যালক জাকারিয়া হোসেন।

রোববার (১৩ জুন) বিকেলে তিনি কাছে অভিযোগ করেছেন, ত্ব-হার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজেরও ‘খোঁজ মিলছে না’।

জাকারিয়া বলেন, ‘বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকায় আসার সময় তারা গাবতলী থেকে নিখোঁজ হন। তার সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয় বৃহস্পতিবার রাত ২টা ৩৬ মিনিটে। এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখন পর্যন্ত তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।’

জাকারিয়ার অভিযোগ, নিখোঁজ হওয়ার পরদিন শুক্রবার (১১ জুন) ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহার গাবতলী সংলগ্ন দারুসসালাম থানায় লিখিত অভিযোগ করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি।

তবে এ অভিযোগ অস্বীকার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুসসালাম জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, ‘নিখোঁজের পরিবার কোনো অভিযোগ করেনি। আর অভিযোগ যদি না নেয়া হয়ে থাকে, তাহলে তারা থানায় এলে অভিযোগ নেয়া হবে।’

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘শুক্রবার ত্ব-হার পরিবারের লোকজন তাকে খুঁজতে থানায় এসেছিলেন। কিন্তু তারা কোনো ধরনের লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

জানা গেছে, রংপুর সদরের বাসিন্দা ত্ব-হা নিজেকে ইসলামী স্কলার (পণ্ডিত) দাবি করেন। পড়াশোনা শেষ না হলেও তিনি ইসলাম ধর্মীয় বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে নিজের মতো করে ব্যাখা দিয়ে যাচ্ছেন অনেকদিন ধরেই, যা নিয়ে বিতর্ক আছে। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত তার বক্তব্যে ঢাকাকে ‘কেয়ামতের শহর’ হিসেবে উল্লেখ করেন তিনি। নারীর ক্ষমতায়নের বিরুদ্ধেও তার বক্তব্য আছে ইউটিউবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর