বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮৭

রিপোর্টারের নাম / ২৩৯ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৪ জুন, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২১ এবং নারী ৯ জন। এদের মধ্যে বাসায় মারা গেছেন ২ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৭২৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৮৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫ হাজার ৯৮০ জনে।

বৃহস্পতিবার (৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭২৩ জনের নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ২ হাজার ৯৯৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৯৪ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ।

 

আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৩৫ জন।

মৃত ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৮, খুলনায় ৩, বরিশালে ১, সিলেটে ২ এবং রংপুরে ৪ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৮ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৬, ৪১ থেকে ৫০ বছরের ২ এবং ৩১ থেকে ৪০ বছরের ৪ জন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর