মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে দুই নারী ছিনতাইকারী আটক

রিপোর্টারের নাম / ২৩৬ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৪ জুন, ২০২১

বরিশাল নগরীতে সোনার চেইন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় নৌবন্দর থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম।

আটক দুই মহিলা হচ্ছেন- কুমিল্লার বাসিন্দা জাহানারা বেগম (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার বিলকিস আক্তার (৩৫)।

থানার এসআই দোলা জানান, বরিশাল নৌবন্দর এলাকায় এক নারীর চিৎকার শুনে টহলরত পুলিশ গিয়ে অভিযুক্ত দুই মহিলাকে আটক করে। তখন ভূক্তভোগী জানায় দুই নারী তার গলার সোনার চেইন নিয়ে গেছে।

অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটকদের কাছ থেকে দুপুর ৩টা পর্যন্ত কোন চেইন উদ্ধার করা সম্ভব হয়নি।

দুই নারী পুলিশকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য দিচ্ছেন। জিজ্ঞাসাবাদে তারা একেক সময় একেক নাম-ঠিকানা বলছেন।

ওসি নুরুল ইসলাম বলেন, আটক দুই নারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য উদঘাটন শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর