বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মোবাইলে সময় কাটানোয় বকা, এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টারের নাম / ১৯৬ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৯ মে, ২০২১

রাজধানীর তেজগাঁওয়ে ফাতেমা আক্তার (১৭) নামের এক এসএসসি শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের অভিযোগ। ফাতেমা আক্তার তেজগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিল।

শনিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেগুন বাড়ির একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আবদুস সালাম বলেন, ‘আমার মেয়ে ঠিকমতো পড়াশোনা না করে সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকতো। এ কারণে বকাবকি করলে অভিমানে নিজের রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অনেক ডাকাপাকির পর দরজা না খোলায় জানালার ফাঁকা দিয়ে দেখতে পাই ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘তাদের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিন সন্তানের মধ্যে ফাতেমা সবার ছোট ছিল। বর্তমানে পরিবারের সঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল বেগুনবাড়ি এলাকায় একটি বাড়িতে থাকতো সে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর