শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঘূর্ণিঝড় ‘ইয়াস’র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোলরুম চালু করেছে পানি সম্পদ মন্ত্রণালয়

রিপোর্টারের নাম / ২৯৩ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৪ মে, ২০২১

ঘূর্ণিঝড় ‘ইয়াস’র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোলরুম চালু করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। কন্ট্রোলরুমের মোবাইল নম্বর ০১৩১৮২৩৪৫৬০।
 
আসন্ন ঘূর্ণিঝড় “ইয়াস” মোকাবেলার নির্দেশনা দিয়ে আজ রবিবার (২৩ মে) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে এক জরুরী সভা করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।
 
অনলাইনে যুক্ত হয়ে দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
 
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বন্যা ঘূর্ণিঝড় মোকাবেলা আমাদের জন্য নতুন নয়। ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ মনিটরিং সহ জরুরী কাজের জন্য পর্যাপ্ত জিও ব্যাগ প্রস্তুত রয়েছে। সেই সাথে প্রকৌশলীদের কাছে করোনা আক্রান্তদের জন্য মাস্ক, স্যালাইন এর ব্যবস্থা রাখা হবে।
 
মাঠপর্যায়ে সকলের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দিয়ে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, জরুরী ভিত্তিতে লোকবল নিশ্চিত করাসহ সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে হবে। দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত কেউ স্টেশন ত্যাগ করতে পারবে না। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
 
সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন) আলম আরা বেগম, অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিঃ মহাপরিচালক ফজলুর রশীদ , অতিঃ মহাপরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান,অতিরিক্ত মহাপরিচালক এ কে এম শামসুল আলমসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর