সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২১২

রিপোর্টারের নাম / ২৫৩ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনো হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়িয়েছে।

আল জাজিরা জানিয়েছে, সোমবারও (১৭ মে) হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। এছাড়া গত এক সপ্তাহের চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত দেড় হাজার জনে।

এদিকে ইসরায়েলের হামলা থেকে বাঁচতে কয়েকশ ফিলিস্তিনি পরিবার নিজেদের বাড়ি ছেড়ে উত্তর গাজায় জাতিসংঘের পরিচালিত বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, অব্যাহতভাবে ‌অপরাধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফলে অন্তত ১০ হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়েছেন। করোনা মহামারিতে এসব ফিলিস্তিনি স্কুল, মসজিদ এবং অন্যান্য জায়গায় আশ্রয় নিচ্ছেন। সেখানে পানি, খাদ্য ও চিকিৎসাসেবা পর্যাপ্ত নয়। এছাড়া মহামারিতে স্বাস্থ্যবিধিও মেনে চলার সুযোগ নেই।

প্রসঙ্গত, গত ১০ মে থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর