বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

রিপোর্টারের নাম / ২৫৬ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

শিক্ষার্থীদের টিকা দেয়ার পর যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৭ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি ভার্চুয়ালি হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্কুল-কলেজ খোলা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সবারই বক্তব্য আগে কম্প্লাই করতে হবে। ইউনিভার্সিটি বা কলেজগুলোর যে হোস্টেল আছে সেগুলো অলরেডি ৪০টির মতো রিপিয়ার হয়ে গেছে। এদিকে ভ্যাকসিন আসতেছে। ইউনিভার্সিটির ছেলেদের যদি ভ্যাকসিনেটেড করে ফেলতে পারি, তারপরে ইনশাল্লাহ তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দিতে পারব।’

চলমান বিধিনিষেধে (লকডাউন) গণপরিবহন চলাচলের বিষয়ে তিনি বলেন, ‘দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন আরও কিছু দিন বন্ধ রাখার সুপারিশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। দেখা যাক, ৫-৬ দিন যাক তারপর কী অবস্থা হয়। ইন্ডিয়ার অবস্থাটা দেখতে হবে। আমাদের এখন মেইন কনসার্ন হলো ইন্ডিয়ার অবস্থা। আমাদের এখন একটা সুবিধা হয়ে গেছে যে ওয়েস্ট বেঙ্গল বা ইস্টার্নে তারা লকডাউন দিয়ে দিয়েছে। তাতে আমাদের একটা ন্যাচারাল প্রটেকশন তৈরি হয়েছে। এখন বর্ডার কন্ট্রোল করতে পারছি। আগামী সাতদিন যাক, সাতদিন পর একটা সিনারিও আসবে তখন দেখা যাবে।’

মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে বলে জানান সচিব। তিনি বলেন, ‘আজও প্রধানমন্ত্রী সবাইকে মাস্ক পরতে বলেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর