বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

২৪ ঘণ্টায় আরও ৫৬ মৃত্যু

রিপোর্টারের নাম / ২০৪ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১০ মে, ২০২১

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৮ ও নারী ১৮ জন। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৬, বেসরকারি হাসপাতালে ১৫ ও ৫ জন বাসায় মারা যান। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৩৪ জনে।

রোববার (০৯ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৪৫৪টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৭৭৫টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৯১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৬ লাখ ৩০ হাজার ৮৯৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত এক হাজার ৩৮৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা সাত লাখ ৭৩ হাজার ৫১৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার আট দশমিক ১৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৩২৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১০ হাজার ১৬২ জন। মোট সুস্থতার হার ৯১ দশমিক৮১ শতাংশ। মৃতের হার এক দশমিক ৫৪ শতাংশ।

মৃত ৫৬ জনের মধ্যে শূন্য থেকে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন এবং ষাটোর্ধ্ব ৩০ জন রয়েছেন।

একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, মৃত ৫৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ২২, চট্টগ্রামে ২১, রাজশাহী তিনজন, খুলনা চারজন এবং সিলেটে দুইজনের মৃত্যু হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর