মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে শিশুদের জন্য শেখ রাসেল ফাউন্ডেশনের ঈদ উপহার

রিপোর্টারের নাম / ২৪০ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৮ মে, ২০২১

অসহায় পরিবারের শিশুদের জন্য বরিশালে ঈদ উপহার দিয়েছে শেখ রাসেল ফাউন্ডেশন।

শুক্রবার (০৭ মে) বিকেল ৪টায় বরিশাল নগরের কলেজ রোড এলাকার শিশুদের জন্য এই ঈদ উপহার বিতরণ করা হয়।

শেখ রাসেল ফাউন্ডেশন (ইউএসএ ইঙ্ক) বাংলাদেশ চ্যাপ্টারের বরিশালের সভাপতি সালেহ মাহামুদ শেলীর সার্বিক তত্ত্বাবধানে ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টারের বরিশালের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,

জেষ্ঠ্য সদস্য বাপ্পি মজুমদার, যুগ্ম সম্পাদক মোর্শেদা শ্রাবনী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুনমুন কর্মকার, সদস্য প্রিয়া রায়।

সভাপতি সালেহ মাহামুদ শেলী জানান, তাদের এ ফাউন্ডেশনটি করোনাকাল ছাড়াও বিভিন্ন সময়ের সাধারণ, অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে।

যার ধারবাহিকতায় এবারে অসহায় পরিবারের শিশুদের জন্য ঈদ উপহারের আয়োজন করেছে।

যে আয়োজনে বরিশালের ১শ শিশুকে ঈদ উপহার দেওয়া হয়। উপহারের প্রতি প্যাকেটে রয়েছে চাল, সয়াবিন তেল, সেমাই, নুডুলস, চিনি, সাবান, মাস্কসহ বিভিন্ন সামগ্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর