মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বিসিক উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ

রিপোর্টারের নাম / ১৯৯ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

৫ মে বুধবার দুপুর ১২ টার দিকে বরিশাল জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয় বরিশাল এর আয়োজনে, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য প্রণোদনা প্যাকেজের আওতায় বিসিক উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, উপ মহাব্যবস্থাপক (অঃ দাঃ) বিসিক বরিশাল মোঃ জালিস মাহমুদসহ শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এসময় বরিশাল মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য প্রণোদনা প্যাকেজের আওতায় ২৮ জন বিসিক উদ্যোক্তাদের মাঝে ১ কোটি ২০ লক্ষ টাকা প্রণোদনা ঋণের চেক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এতে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা এবং সর্বনিম্ন ১ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর