মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলো তিনজন

রিপোর্টারের নাম / ২২১ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৪ মে, ২০২১

শামীম আহমেদ ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষ যুবককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছেন দুই যুবক ও এক নারী।

ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন নীলখোলা নামক এলাকায়। সোমবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার এসআই মোঃ শাহজাহান জানান, রবিবার দুপুরে তার মোবাইল ফোনে এক ব্যক্তি কল করে জানায় ভুরঘাটা থেকে মাহিন্দ্রাযোগে ইয়াবা নিয়ে টরকী যাচ্ছে মাহিন্দ্রা চালক।

এমনকি সে (তথ্যপ্রদানকারী ব্যক্তি) ওই মাহিন্দ্রায় রয়েছে। পরে টরকীর নীলখোলা এলাকায় মহাসড়কের উপর ওই মাহিন্দ্রাটিকে থামানোর পরপরই যাত্রীবেশে থাকা দুই যুবক পালিয়ে যাচ্ছিলো।

এসময় ধাওয়া করে তাদের আটক করে দেহ তল্লাশী করে দশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো-উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের সেকেন্দার মৃধার পুত্র আমির মৃধা (৩০) ও বড় কসবা এলাকার আনোয়ার তালুকদারের পুত্র হৃদয় তালুকদার (১৯)।

তিনি (এসআই) আরও জানান, পরবর্তীতে আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানায় আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মাইনুদ্দিন মৃধার স্ত্রী শাহিনা বেগমের সাথে একই বাড়ির মাহিন্দ্রা চালক নাঈম মৃধার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।

রবিবার দুপুরে শাহিনা বেগম মাহিন্দ্রা চালক নাঈম মৃধাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ার জন্য আটককৃত আমির ও হৃদয়কে নিয়ে পরিকল্পনা করে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় আটককৃত দুইজনসহ পলাতক শাহিনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর