বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ফলজ চারা বিতরণ

রিপোর্টারের নাম / ২০৬ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৪ মে, ২০২১

শামীম আহমেদ ॥ বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৩০জন কৃষক ও কৃষানীদের নিয়ে ফল গাছের আধুনিক চাষাবাদ এবং ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন কার্যালয়ের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত।

বিশেষ অতিথি ছিলেন রহমতপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, গৌরনদী উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান।

শেষে কৃষক ও কৃষানীদের মাঝে ফলজ বৃক্ষ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার রোমানা আফরোজ, মিথুন বণিক, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর