রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

‘মত ও পথ ভিন্ন হতেই পারে আমাদের গন্তব্য কিন্তু একই’ : গণপূর্ত মন্ত্রী

রিপোর্টারের নাম / ৩৫৩ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

পিরোজপুর প্রতিনিধি : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, মত ও পথ ভিন্ন হতেই পারে আমাদের গন্তব্য কিন্তু একই। যে যেখানেই থাকেন সে সেখান থেকে ভালো কাজের মাধ্যমে বেঁচে থাকেন। পাপাচার থেকে দূরে থাকুন। একদিন আপনাকে মরতেই হবে। তবুও বৃত্তের সন্ধানে আমরা কত কিছু করি।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুরের রায়েরকাঠী আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর আয়োজনে রথযাত্রা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান টোকন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম রায় চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ, সদর থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পিরোজপুরের রায়েরকাঠী ইসকন মন্দির প্রাঙ্গন থেকে এ রথযাত্রার শুরু হয়।

রথযাত্রাটি শহর প্রদক্ষিন শেষে শহরের আখড়া বাড়ি মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর