মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালসহ বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টির আভাস

রিপোর্টারের নাম / ২৮২ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২ মে, ২০২১

দেশের ৬ অঞ্চলে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায় ৬৫ মিলিমিটার। অন্যদিকে দেশের বেশকিছু অঞ্চল থেকে তাপপ্রবাহ উঠে গেছে। সামনে আরও তাপপ্রবাহ উঠে যেতে এবং তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে ঝড়বৃষ্টি।

রোববার (২ মে) সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, নোয়াখালী ও ফেনী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোনো কোনো স্থান থেকে প্রশমিত হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আগামী তিনদিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর