রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল

রিপোর্টারের নাম / ৩১২ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২ মে, ২০২১

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল বুথফেরত সমীক্ষাতেই। রোববার সকালে গণনা শুরু হওয়ার পরও তেমনটাই দেখা গেছে। তবে সময় যত গড়াচ্ছে তৃণমূল ও বিজেপির ব্যবধান ততই বাড়ছে।

এবিপি আনন্দ লাইভের খবর অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ২০৮টি আসনে এগিয়ে তৃণমূল। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ৮০টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে।

তবে ভারতের আরেক সংবাদমাধ্যম এনডিটিভি’র খবর অনুযায়ী, ২০১টি আসনে এগিয়ে তৃণমূল এবং বিজেপি এগিয়ে রয়েছে ৮৯টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে।

তবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল এগিয়ে গেলেও নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পিছিয়ে পড়েছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে। তৃতীয় রাউন্ডের গণনা শেষে তিনি পিছিয়ে রয়েছেন।

পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে আজ ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যেই।

ভারতের পশ্চিমবঙ্গে কার হাতে থাকবে ক্ষমতা, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? আজ মিলবে সব প্রশ্নের জবাব। সেই মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গবাসী। রোববার (২ মে) সকাল ৮টা থেকে করোনা সুরক্ষাবিধির কথা মাথায় রেখে ভোটগণনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর