রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নাটকে অপূর্বর নতুন রেকর্ড

রিপোর্টারের নাম / ৩৪৪ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১ মে, ২০২১

ছোটপর্দায় প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে অর্জনের নতুন মুকুট মাথায় পরলেন জিয়াউল ফারুক অপূর্ব। তিনিই প্রথম অভিনেতা যার ২০টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

শুধু তাই নয়, অপূর্বই বাংলাদেশের প্রথম অভিনেতা যার নাটক ‘বড় ছেলে’ ইউটিউব ভিউয়ের দিক থেকে প্রথম কোটির মাইলফলক ছুঁয়েছিলো এবং নাটক ইন্ডাস্ট্রিতে রেকর্ড গড়েছিলো। বাংলা নাটক ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেওয়া এ অভিনেতাই ১ থেকে শুরু করে টানা ২০টি নাটকে কোটি ভিউ ছুঁয়েছেন।

প্রথম ৫টি, ১০টি এবং ১৫টি নাটকের কোটি ভিউয়ের রেকর্ডও ছিলো ‘রোমান্স কিং’ খ্যাত এ অভিনেতার দখলে। সে ধারাবাহিকতায় কোটিতে বিশ ছুঁয়ে সাফল্যের পালকে যোগ করেছেন নতুন মুকুট।

কোটি ভিউ পাওয়া সেই ২০ নাটকের তালিকার মধ্যে রয়েছে বড় ছেলে, অবুঝ দিনের গল্প, ব্যাচ ২৭- দ্যা লাস্ট পেজ, ভালো থেকো তুমিও, দ্য পারফেক্ট ম্যান, ভালোবাসি তুমি আমি, মিস্টার এন্ড মিসেস চাপাবাজ, বিনি সুতোর টান, এক্সচেঞ্জ, যদি তুমি জানতে, গোলাপী কামিজ, হঠাৎ দেখা, ফার্স্ট লাভ, প্রেমছবি, ক্যান্ডি ক্রাশ, শেষ পর্যন্ত, জীবন শুধু তুমি, পার্টনার, তোমার অপেক্ষায় ইত্যাদি।

এছাড়াও এখন পর্যন্ত জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত মোট ৯২টি নাটক ৫ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে ইউটিউবে, যা বাংলাদেশি অভিনেতাদের মধ্যে প্রথম ও সর্বোচ্চ।

এমন সাফল্য নিয়ে অপূর্বও বেশ আনন্দিত। তিনি বলেন, ‘সব সাফল্য দর্শকের৷ কৃতজ্ঞতা জানাই আমি আমার কোটি ভিউ পার হওয়া নাটকগুলোর পরিচালক ও টিমকে৷ তারা এতোটা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এ অবস্থানে আসতে পারতাম না।’

আসছে রোজা ঈদেও বেশ কিছু নাটক-টেলিছবিতে দেখা দেবেন অপূর্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর