রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

স্বরুপকাঠিতে ২৫০পিস ইয়াবাসহ দুই কথিত সাংবাদিক আটক

রিপোর্টারের নাম / ৩৯০ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

পিরোজপুর জেলার নেছারাবাদের স্বরুপকাঠিতে সাংবাদিক পরিচয়দানকারী সোহাগ (৩৫) সহ তার সহযোগী মুন্না (৩২) কে ২৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

আটককৃত সাংবাদিক পরিচয়দানকারী ঝালকাঠির রমজানকাঠি গ্রামের ব্যবসায়ী শাহজাহান মিয়ার ছেলে কতিথ মাদক ব্যবসায়ী সোহাগ ও মোড়লগঞ্জের মোতালেব মিয়ার ছেলে মুন্না আইপি টিভি ৭১ বাংলা.কম এর চট্টোগ্রাম হালি শহর প্রতিনিধি ও দৈনিক গনজাগরন পত্রিকার সাংবাদিক ও ক্যামেরাম্যান পরিচয় দেন।

এ বিষয় নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম জানান, সাংবাদিকতার আড়ালে তারা মাদকের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পিতিবার ৪ জুলাই সকাল ১১টায় নেছারাবাদ থানার এস আই মজিবুর রহমানের নেতৃত্বে এ এস আই মোজাম্মেল, এ এস আই নাঈম সহ সংগীয় ফোর্স স্বরূপকাঠী পৌর এলকার আকলম স্কুল খেলার মাঠ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় পুলিশ তাদের দেহ তল্লাসি করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের সাথে ইয়াবা সহ ৭১ বাংলা. কম টিভির লোগো সম্বলিত ক্যামেরা, দৈনিক গনজাগরন পত্রিকার আইডি কার্ড পাওয়া গেলে তারা চট্টোগ্রামের হালি শহরের ৭১ বাংলা.কম টিভির প্রতিনিধি বলে পরিচয় প্রদান করে। আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। এব্যাপারে মাদক আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

এ বিষয় সাংবাদিক পরিচয়দানকারী শাহজান মিয়ার ছেলে সোহাগ তার নিজ গ্রাম ঝালকাঠি রমজানকাঠিতে সংবাদ নিয়ে জানাযায়, সোহাগ তিনবছর পূর্বে ঢাকাতে চায়ের দোকানের ব্যবসা করতো। তার এক ভাই রাজিব চট্রগ্রামে গার্মেন্স কর্মী হিসেবে কাজ করতো সেই সুবাধে সে তার ভাইয়ের কাছে চট্রগ্রামে গিয়ে হোটেল ব্যবসায় শুরু করে। এসএসসি পাশ করা সোহাগ সেখান থেকে একটি অনলাইন পত্রিকায় কাজের সুযোগ পায় এর পর থেকেই সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা শুরু করে। সেই সাথে নিজ এলাকার কয়েকজন যুবকদের নিয়ে মাদক ব্যবসায় করে আসছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর