বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

করোনায় মৃত্যুর মিছিলে আরও ৮৮ জন

রিপোর্টারের নাম / ২২৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৩৯৩ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৩৪১ জন রোগী। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাত লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে দাঁড়াল।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৮২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৩৫৮টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৪২৮টি নমুনা সংগ্রহ এবং ২৮ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে করোনর নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯.৩৯ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর