মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ডায়রিয়া রোগীদের আইভি স্যালাইন ও কর্মহীনহীনদের ত্রাণ বিতরণ

রিপোর্টারের নাম / ২৬৫ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কে মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন ।
 
করোনা প্রতিরোধে আপনা‌দের নিজেদের স্বাস্থ্য নিজেদের‌কেই সুরক্ষিত রাখতে হবে। তাই সকলকে স্বাস্থ্য বিধি মানা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।
 
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বরিশাল সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ডায়রিয়া রোগীদের আইভি স্যালাইন ও কর্মহীনহীনদের ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, জেলা সিভিল সার্জন ডা মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধুসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা, ডাক্তার ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সংশ্লিষ্টরা জানিয়েছেন,সদর জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীদের ১০০০ আইভি স্যালাইন, করোনায় কর্মহীন ১০০ পরিবার কে চাল,ডাল,লবণ,তৈল,আলু ও পেঁয়াজ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
 
এছাড়াও ১০০০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর