মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৬১

রিপোর্টারের নাম / ২৫৯ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত ৬৫ বছরের একজন ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২৬ জন। এ ছাড়া পটুয়াখালীতে ১ জন, ভোলায় ১২ জন, পিরোজপুরে ৮ জন, বরগুনায় ১০ জন এবং ঝালকাঠিতে ৪ জন। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত হলো ১৩ হাজার ১২৯ জন। এর মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৯৮ জন।
বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৯ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে মোট ২১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৭২ জন। এ সময় একজন করোনা আক্রান্ত হয়ে এবং আইসোলেশনে থাকা ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর