মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বাইকচালক অক্সিজেন সিলিন্ডার বেঁধে রোগী নিয়ে হাসপাতালে

রিপোর্টারের নাম / ২৩২ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

অক্সিজেন সরবরাহ ঠিক রেখে মোটরসাইকেল চালক নিজের শরীরের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার গামছা দিয়ে বেঁধে রোগীকে নিয়ে হাসপাতালে গেলেন।

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে রোগীকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দিলে সামনে পুলিশ চেকপোস্ট পড়ে।

তবে মোটরসাইকেল রোগী দেখে কোনো জিজ্ঞেসা ছাড়াই চেকপোস্টের বেঁড়িকেট খুলে দেন পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) বরিশাল বিশ্ববিদ্যালয় মসজিদ গেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দৃশ্য দেখা যায়।

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে চেকপোস্টে দায়িত্বে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কয়েকজন সদস্য বলেন, মোটরসাইকেলের পেছনে যাত্রী দেখে প্রথমে আমরা সিগনাল দিয়েছিলাম।

কিন্তু মোটরসাইকেলটি যখন চেকপোস্টের কাছাকাছি এসে পৌঁছে তখন দেখা যায় যে, পেছনে বসা মহিলার মুখে মাস্কের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার।

পরে মোটরসাইকেলটি দ্রুত যাওয়ার জন্য আমরা আর সংকেত দেই না। সিলিন্ডার থেকে অক্সিজেন মাস্ক দিয়ে ওই নারী যথারীতি অক্সিজেন গ্রহণ করছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট তৌহিদ টুটুল বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউন চলছে।

লকডাউনে চেকপোস্টে সবাইকে কমবেশি জিজ্ঞেস করা হচ্ছে। মোটরসাইকেলচালককে এ অবস্থা দেখে ওই সময়ে কিছু আর বলার ছিল না। দ্রুত রোগীকে নিয়ে হাসপাতালে যেতে পারলে কিছুটা হলেও বিপদমুক্ত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর