মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪৭, মৃত্যু ৩

রিপোর্টারের নাম / ২৩০ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ২৪৭ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে তিনজনের।

এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২১ জনে।

এরমধ্যে এবিএম সামসুল হুদা ভোলা হাসপাতালে ১ জন এবং বাকি ২ জন বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনার প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে সংক্রমণের হার কম ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বেশি।

বিভাগীয় স্বাস্থ্য দফতর বলছে, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১০৭ জন। এরপর ঝালকাঠিতে ৩৭, পিরোজপুরে ৩৬, ভোলায় ৩৯, পটুয়াখালীতে ২৩ ও বরগুনায় ১৪ জন। এ নিয়ে ১৩ মাসে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৪৮ জন।

বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বরিশালে মৃত্যু হয়েছে ৯৪ জনের, এরপর পটুয়াখালীতে ৪৫ জন, পিরোজপুরে ২৭ জন, বরগুনায় ২২ জন, ঝালকাঠিতে ২০ জন এবং ভোলায় ১৩ জনের।

বিভাগে ২০২০ সালের ৯ মার্চ নারায়ণগঞ্জ ফেরত পটুয়াখালীর দশমিনা উপজেলার এক শ্রমিক আক্রান্ত হিসেবে শনাক্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর