রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

প্রকাশ্যে ধূমপান করায় ৮ জনকে জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট

রিপোর্টারের নাম / ২৯৬ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৩ জুলাই, ২০১৯

পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান আইনত দণ্ডনীয়। এই আইন অমান্য করে রাজশাহী রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে ধূমপান করছিলেন ধূমপায়ীরা।

এ অবস্থায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটজনকে আটক করে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে দুই হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাসনীম জাহানের নেতৃত্বে এ অভিযান চলে।

অভিযান শেষে সহকারী কমিশনার তাসনীম জাহান বলেন, অভিযান চলাকালে তামাক নিয়ন্ত্রণ আইনের ৪-এর উপধারা-২ লঙ্ঘন করায় সাতজনকে জরিমানা করা হয়েছে।

 

একই আইনের ৫-এর (ছ) ধারা লঙ্ঘন করে তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে আরেকজনকে জরিমানা করা হয়েছে। এই আটজনের কাছ থেকে মোট দুই হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তাসনীম জাহান আরও বলেন, পাবলিক প্লেসে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ। পাবলিক প্লেসে ধূমপানের ফলে ধূমপায়ী নিজে ক্ষতিগ্রস্তের পাশাপাশি তার আশেপাশে থাকা অধূমপায়ীরা সমান ক্ষতিগ্রস্ত হন। তাই তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জনস্বার্থে এ অভিযান পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর