বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বগুড়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ১৭

রিপোর্টারের নাম / ২৩৫ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

বগুড়ায় আবাসিক হোটেল অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ১৭ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১০ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রোববার (৪ এপ্রিল) বেলা ১২টায় শিবগঞ্জের মহাস্থান নূরজাহান হোটেল থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সাতজনকে কারাদণ্ড এবং ১০ জন অর্থদণ্ড দেয়া হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অনৈতিক কর্মকাণ্ডের তথ্য পেয়ে হোটেল নূরজাহানে অভিযান পরিচালনা করা হয়। এতে হোটেলের ম্যানেজার আলমগীর (৪০), তার দুই সহযোগী আমিনুল ইসলাম (২৮) ও আরিফুল ইসলাম (২৬) এরং ৭ নারী ও ৭ পুরুষকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর করীর জানান, নূরজাহান আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। এর আগে হোটেলের ম্যানেজার মুচলেকা দিয়েও কথা রাখেননি। পরে ভ্রাম্যমাণ আদালতে হোটেল ম্যানেজারকে ছয় মাসের, তার দুই সহযোগীকে এক মাসের এবং অনৈতিক কাজে লিপ্ত শাহিন মিয়া (২৭), সানিমুল্লাহ (৩০) ও রিমি খাতুনকে (৩০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বাকি ১০ জনকে ২০০ টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর