বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

লকডাউনে পুলিশের সব বিভাগীয় পরীক্ষা স্থগিত

রিপোর্টারের নাম / ২১১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সোমবার (৫ এপ্রিল) থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। এ বিধি-নিষেধের কারণে বাংলাদেশ পুলিশের সব ধরনের বিভাগীয় পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) পুলিশ সদর দফতরের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২) মোহাম্মদ নাসিরুল ইসলামের সই করা এক স্বারক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত করা হয়। বর্তমানে পুলিশের দুটি পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল।

স্বারক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের এএসআই থেকে এসআই (নিরস্ত্র) ও এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। সেইসঙ্গে পূর্বনির্ধারিত তারিখের পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা (সাপ্লিমেন্টারি) ২০২০-এর সব কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

এসব পদে পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় পরে জানিয়ে দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর