বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু

রিপোর্টারের নাম / ২০৮ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

নগরের বন্দর থানার সল্টগোলা মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) কর্মকর্তা মিনহাজুল ইসলাম (৪৫) মারা গেছেন।

রোববার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে বন্দরের সিসিটি ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

বিকেল ৩টার দিকে নৌবাহিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন। নিহত মিনহাজুল ইসলাম ডিজিএফআইয়ের চট্টগ্রাম কার্যালয়ের বন্দর ডেস্কে চিফ পেটি অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি নৌবাহিনীর সদস্য ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

 

ওসি মো. নিজাম উদ্দিন জানান, মোটরসাইকেল চালিয়ে পতেঙ্গা থেকে বন্দরের দিকে আসছিলেন মিনহাজুল ইসলাম। বালুর স্তূপে পিছলে ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নৌবাহিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে ​মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর