সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মেডিকেল ভর্তির ফল প্রকাশ

রিপোর্টারের নাম / ২৪১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৩৫০ জন। তাদের মধ্যে ছাত্র দুই হাজার ৪১ এবং ছাত্রী দুই হাজার ৯ জন। ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ৪৮ হাজার ৯৭৫ জন, অর্থাৎ পাসের হার ৩৯.৮৬।

রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরে স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক ব্রিফিংয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

প্রেস ব্রিফিং থেকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর।

ভর্তি পরীক্ষার ফল জানা যাবে এই লিংকে

মেধাতালিকায় প্রথম মিশোরী মুনমুন। তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার প্রাপ্ত নম্বর ৮৭.২৫।

গত শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার কেন্দ্র সংখ্যা ১৯টি এবং ভেন্যু সংখ্যা ৫৫টি করা হয়েছে।

উল্লেখ্য, দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এছাড়া আরও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরও আট হাজার ৩৪০ জন ভর্তি হতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর