বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে মাস্ক না পরায় ২৬ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টারের নাম / ২২২ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
????????????????????????????????????

বরিশালে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় মাস্ক না পরায় ২৬ জন ব্যক্তি এবং ২টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে ৪ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে করোনা সংক্রমণ রোধে জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা হয়। বিনামূল্যে বিতরণ করা হয় মাস্ক।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম এবং আরাফাত হোসেনের নেতৃত্বে আজ শনিবার শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত নগরীর নতুন বাজার এবং কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ১৫ জন ব্যক্তি এবং মাস্ক না পরা লোকজনকে স্থান দেয়ায় ২টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে আরাফাত হোসেনের ভ্রাম্যমাণ আদালত নগরীর নথুল্লাবাদ এবং চৌমাথা এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ১১ জন ব্যক্তির কাছ থেকে ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর