রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরগুনায় পাগল খেপিয়ে পালানোর সময় টমটমের চাপায় ২ কলেজছাত্র নিহত

রিপোর্টারের নাম / ৩০০ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
????????????????????????????????????????????????????????????

বরগুনার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের পূর্বাচল এলাকায় এক পাগলিকে খেপিয়ে পালানোর প্রাক্কালে টমটমের ধাক্কায় ২ কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উজ্জল (২৩) ও চয়ন শীল (২০) নামের এই ২ কলেজছাত্র রাস্তার পাশে বসে থাকা এক পাগলিকে খেপিয়ে তোলেন।

এসময় পাগলি ক্ষিপ্ত হয়ে অটোরিকশায় বসে উজ্জল ও চয়নকে লক্ষ্য করে ইটের টুকরা ছুড়ে মারতে থাকে। তখন চালক আত্মরক্ষার্থে রিকশাটি ঘুরাতে গেলে বিপরিত দিক থেকে আসা একটি টমটমের সংঘর্ষ হয়। এতে তাদের মৃত্যু হয়।তারা দুজনে বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশে বসে থাকা এক পাগলিকে উজ্জল ও চয়ন খেপিয়েছিলেন। পাগলি ক্ষিপ্ত হয়ে অটোরিকশায় বসে থাকা ওই দুজনকে লক্ষ্য করে ইটের টুকরা ছুড়ে মারতে থাকেন। রক্ষার্থে রিকশাচালক তখন উল্টোদিকে ঘুরিয়ে চালাচ্ছিলেন। এ সময় একটি টমটম এসে রিকশাকে ধাক্কা মারলে তারা দুজনই আহত হন। উদ্ধার করে বরিশাল নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এবং নিহত দুই কলেজছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর