বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আরও ৩৯ হাজার ৮৪৩ জন করোনা টিকা নিলেন

রিপোর্টারের নাম / ২৪০ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৩৯ হাজার ৮৪৩ জন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ৭৫৯ ও নারী ১৭ হাজার ৮৪ জন।

টিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন একজন। একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১০ জন।

এ নিয়ে দেশে মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৫২ হাজার ৬৩৪ জন। তাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৮৬ হাজার ৩৫৩ ও নারী ২০ লাখ ৬৬ হাজার ২৮১ জন।

টিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন মোট ৯৩৭ জন। টিকাগ্রহণের জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৮ লাখ ৮৪ হাজার ৮২৮ জন।

শনিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১১ হাজার ৭৮৪ জন, ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৪০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯ হাজার ৮৪০ জন, রাজশাহীতে পাঁচ হাজার ২১৩ জন, রংপুর বিভাগে চার হাজার ৬০০ জন, খুলনা বিভাগে দুই হাজার ৩১১ জন, বরিশাল বিভাগে ৯৮১ জন এবং সিলেট বিভাগে এক হাজার ৭১১ জন টিকা নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা মহানগরীতে দ্বিতীয় ১০টি টিকা দেয়া হয়। তবে আনুষ্ঠানিকভাবে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় দফার টিকা দেয়ার কথা রয়েছে।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর