মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

করোনায় বরিশালের একজনসহ ৪৫ জনের মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড

রিপোর্টারের নাম / ২০২ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ হাজার ১৮১ জন রোগী শনাক্ত হয়েছে। যা বাংলাদেশে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৫ জন নারী। এ নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪৯ জন।

সোমবার (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে ৪৪ জন হাসপাতালে ও বাসায় একজন মারা যায়। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ২৭ জন রয়েছেন।

একই সময়ে বিভাগওয়ারি দেখা গেছে, মৃত ৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম ছয়জন, রাজশাহী পাঁচজন, খুলনায় তিনজন, বরিশালে একজন, রংপুরে একজন ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়।

এদিকে একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৭৭ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা পাঁচ লাখ ৩৮ হাজার ১৮ জন হলো। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২২৪টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৬৮৮টি নমুনা সংগ্রহ ও ২৮ হাজার ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৬ লাখ ১৭ হাজার ২৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ।

গত বছরের মার্চ মাসে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এখন পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক শূন্য ১ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর