শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

দেশবাসী ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় বিশেষ দোয়া

রিপোর্টারের নাম / ২২২ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

পবিত্র শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ মাহফিল শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ এশা দোয়া ও মোনাজাত পরিচালিত হয়েছে। মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

সোমবার (২৯ মার্চ) রাতে এশার নামাজের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

পবিত্র শবে বরাত উপলক্ষে বিকেল থেকে বিভিন্ন এলাকার মুসল্লিরা আসতে শুরু করেন মসজিদে। মাওলানা মিজানুর রহমান মুসলিম উম্মার মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। দোয়া ও মোনাজাতে মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন।

আলোচনা ও দোয়া মোনাজাত শেষে জিকির শুরু হয়। পরে ধীরে ধীরে মুসল্লিরা যার যার গন্তব্যস্থলের উদ্দেশে যাত্রা করেন। তবে যারা রাত্রিকালীন ইবাদত করবে তাদের জন্য জাতীয় মসজিদ উন্মুক্ত থাকবে বলে জানা যায়।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলিমরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলিমরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন মুসলিমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর