বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পুলিশ সদস্যদের কলা দিল হরতালকারীরা, ছবি ভাইরাল

রিপোর্টারের নাম / ২২৭ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৯ মার্চ, ২০২১

নরসিংদীতে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে পুলিশ সদস্যদের কলা খাইয়েছেন হরতালকারী। ছবিটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। ভাইরাল হয়েছে কলা দেয়ার দৃশ্য। একই সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ঘোড়ায় চড়ে সড়ক অবরোধের দৃশ্যও ভাইরাল হয়েছে।

সকালে নরসিংদীর সড়কগুলোতে গণপরিবহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও বেলা ১১টার দিকে কয়েকশ’ হেফাজত কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড়ে অবস্থান নেয়। তারা সড়কের উপর বসে রাস্তায় অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় একটি অ্যাম্বুলেন্স ভাংচুর করে  হেফাজত কর্মীরা।

এরই একপর্যায়ে হেফাজতে ইসলামী কর্মীরা আইনশৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কলা এগিয়ে দেন। দৃশ্যটি ক্যামেরা বন্দি হয়ে এখন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হেফাজত কর্মীদের সঙ্গে কথা বলার পর দুপুর ১২টার দিকে সড়ক থেকে অবরোধ উঠিয়ে নেয় তারা।

সদর মডেল থানার ওসি তদন্ত আতাউর রহমান বলেন, হরতাল চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ সদস্যদের কলা দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি নিজ চোখে দেখিনি। তবে কেউ যদি এগিয়ে কলা দেয় বা নেয় এটি তো তেমন বড় কোনো বিষয় নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর