সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

করোনায় আক্রান্ত যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক

রিপোর্টারের নাম / ৩৩৫ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৯ মার্চ, ২০২১

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড শুরুর আগের দিন করোনাভাইরাসে আক্রান্ত হলেন আকবর আলী। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশের অধিনায়কসহ রংপুর বিভাগের তিন ক্রিকেটারের নমুনায় পজিটিভ ফল এসেছে।

দলটির বিশ্বস্ত সূত্রে আকবরের করোনা শনাক্তের খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও দুই ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে নামবে রংপুর।

 

প্রথম রাউন্ডে সাভারের বিকেএসপিতে ঢাকা বিভাগের মুখোমুখি হয়েছিল রংপুর। ওই ম্যাচে ১০ ও ২৮ রান করেন দলের উইকেটকিপার ব্যাটসম্যান আকবর।

জানা গেছে, শুক্রবার (২৬ মার্চ) করোনা পরীক্ষা করানো হয়। তাতেই রিপোর্টে পজিটিভ পাওয়া গেছে। রোববার (২৮ মার্চ) আরেকটি পরীক্ষা হয়েছে আকবরের। সেটার ফল নেগেটিভ হলেই রাজশাহীতে যাবেন তিনি।

একই দিন করোনাভাইরাসে আক্রান্ত হন বরিশালের ওপেনার মোহাম্মদ আশরাফুল। তিনি ঢাকার একটি হোটেলে আইসোলেশনে আছেন। এর আগে লিগের শুরুতেই করোনার ছোবল পড়ে সাদমান ইসলামের শরীরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর