শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

তিনদিন পর চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল শুরু

রিপোর্টারের নাম / ২৩৩ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৯ মার্চ, ২০২১

হেফাজতে ইসলামের নেতাকর্মীদের অবরোধ সৃষ্টির প্রায় তিনদিন পর চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে প্রশাসন। রবিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে প্রতিবন্ধক দেয়াল এবং অন্যান্য ব্যারিকেড তুলে নেওয়ার পর এই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, রাত ৮টা থেকে উপজেলা প্রশাসন এবং স্থানীয় সকলের সহযোগিতায় সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়া শুরু হয়। প্রায় ২ ঘন্টা ধরে কাজ করে সড়ক যানবাহন চলাচলের উপযোগী করার পর রাত ১০টার পর চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর মোদি বিরোধী বিক্ষোভ শুরুর পর পুলিশের সাথে সংঘাতে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকেই হাটহাজারীতে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে ব্যারিকেড দিয়ে গত তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিল হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।

 

রবিবার হেফাজতের হরতাল শেষে সন্ধ্যার পর হেফাজতের নেতাকর্মীরা অবরোধ ছেড়ে মাদ্রাসা অভ্যান্তরে চলে যায়। এরপর প্রশাসন ব্যারিকেড তুলে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

মোদি বিরোধী বিক্ষোভে নেমে চারজন নিহতের জেরে গত শুক্রবার থেকে টানা তিনদিন ধরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রেখেছিল হেফাজত ইসলামের নেতাকর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে বার বার অনুরোধ ও সতর্ক করা হলেও তারা অবরোধ তোলেনি। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ি, ফটিকছড়ি ও নাজিরহাট এলাকার লোকজন চট্টগ্রাম শহর থেকে বিছিন্ন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর