বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

একদিনে ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯০৮

রিপোর্টারের নাম / ২৩৩ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৯ মার্চ, ২০২১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও নারী ১৪ জন। এ নিয়ে দেশে এ মহামারিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯০৪ জনে। একই সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯০৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জনে।

রোববার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশের সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৪২৫টি নমুনা সংগ্রহ ও ২২ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৫ লাখ ৮৮ হাজার ৮৩০টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৫ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১১৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯ দশমিক ৯৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ২১ জন।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, করোনায় মৃত ৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে দুজন, রাজশাহীতে দুজন, খুলনায় একজন এবং বরিশাল বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর