সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নাশকতার পরিকল্পনার অভিযোগে নিপুণ রায় গ্রেফতার : র‍্যাব

রিপোর্টারের নাম / ২৪৩ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৯ মার্চ, ২০২১

রাজধানীতে বাসে আগুন লাগিয়ে নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার সহযোগী আরমানকেও (৪৪) গ্রেফতার করা হয়।

রোববার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর রায়েরবাজার বাসা থেকে নিপুণ রায় ও তার সহযোগী গ্রেফতার হন।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, রাজধানীতে বাসে আগুন লাগিয়ে নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে এই দুজনকে গ্রেফতার করা হয়।

নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে মামলা ও থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এদিকে নিপুণ রায়ের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। উদ্বেগের কথা জানিয়ে দলটির দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর