বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

হেফাজতের হরতালে গণপরিবহন চলবে : মালিক সমিতি

রিপোর্টারের নাম / ২১০ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৮ মার্চ, ২০২১

হেফাজতে ইসলামের ডাকা রোববারের (২৮ মার্চ) হরতালে ঢাকা শহর ও শহরতলি এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৭ মার্চ) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজত ইসলামের ডাকা ২৮ মার্চের হরতাল উপলক্ষে আলোচনা করার জন্য আজ (২৭ মার্চ) দুপুর ১২টায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবহন নেতারা বলেন, ‘আমরা পরিবহন ব্যবসায়ী। হরতাল হলে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবো। এভাবে হরতাল ডেকে জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা কোনোভাবেই সমর্থন যোগ্য নয়। ’

এসময় পরিবহন নেতারা হরতালে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখার ঘোষণা দেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, হরতালের দিন ঢাকা ও শহরতলি রুটে বাস-মিনিবাস চলাচল করবে। যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটেও যান চলাচল করবে।

সভায় হেফাজতে ইসলামের হরতালের দিন যান চলাচল যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরত পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়।

খন্দকার এনায়েত উল্লাহর সভাপতিত্বে সভায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর