রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভোলায় জেলা পুলিশের স্বাধীনতা দিবস উদযাপন

রিপোর্টারের নাম / ২৬৬ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৭ মার্চ, ২০২১

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের জন্য জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলা জেলা পুলিশ থমহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১থ উদযাপন করেছে।

থমহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ৬টায় ভোলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও ৬টা ২০ মিনিটে বধ্যভূমিতে জেলা পুলিশের পক্ষ থেকে ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

একই দিনে ভোলা গজনবী স্টেডিয়ামে সকাল ৮টায় ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী চৌধুরী ও সরকার মোহাম্মদ কায়সার জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক সম্মান প্রদর্শন করেন এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

প্যারেড প্রদর্শনীতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা আনসার ও ভিডিপি, কারারক্ষী বাহিনী, বিএনসিসি ও ভোলা সরকারি কলেজের রোভার স্কাউট দল অংশগ্রহণ করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ মকবুল হোসেন, প্যারেড শেষে ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন অগ্নি- নির্বাপণ প্রদর্শনী তুলে ধরেন। এসময় জেলার সকল সরকারি দপ্তরের ইউনিট প্রধানগণ,

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর