রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আমতলীতে মহান স্বাধীনতা দিবস পালন

রিপোর্টারের নাম / ২৯৩ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৭ মার্চ, ২০২১
dav

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মূরালে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতা, দোয়া মোনাজাত, প্রীতি ফুটবল ও নারীদের জন্য চেয়ারে বসা প্রতিযোগীতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ।

শুক্রবার সকালে সুর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় উপজেলা পরিষদ এবং পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং মূরালে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।

পরে আমতলী সরকারী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সৈয়দ রবিউল ইসলাম, ওসি মো. শাহ আলম হাওলাদার,

উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসা. তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া।

বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান কবির, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর