সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে এক বছর বিমান বাংলাদেশ বন্ধ থাকার পর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফের চালু হলো বিমান

রিপোর্টারের নাম / ২৭৫ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৭ মার্চ, ২০২১

২০২০ সালের ২১ মার্চ বরিশাল-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আজ ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফের চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ ঢাকা-বরিশাল রুটের এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় ও বরিশাল ৫ আসনের সংসদ জাহিদ ফারুক এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দারসহ আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরিশাল শাখার ব্যবস্থাপক সঞ্জয় কুমার কুণ্ডুসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৬ মার্চ আবার চালু হলো ঢাকা-ব‌রিশাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। রাষ্ট্রীয় এই বিমানের ফ্লাইট এক বছর বন্ধ থাকার পর চালু করলো কর্তৃপক্ষ। যাত্রীরা ৩২শ’ টাকায় টি‌কিট এই যাতায়াত সুবিধা পাবে পাশাপাশি সেই সঙ্গে নতুন ও আধুনিক প্রযুক্তি নির্ভর ড্যাশ এইট-কিউ-৪০০ বিমানে সপ্তাহে সাত দিনই ফ্লাইট থাকবে।

বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল সাড়ে তিনটায় এবং বরিশাল থেকে ঢাকায় বিকেল ৪টা ৪০ মিনিটে ছেড়ে যাবে ফ্লাইট। বাকি ছয় দিন সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে বরিশাল এবং সকাল ৯টা ৪০মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। এয়ারলাইন্সগুলোর মধ্যে সুস্থ বাজার প্রতিযোগিতা বজায় রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যাপক ভূমিকা রাখবে। ‘ড্যাশ এইট কিউ-৪০০ বিমানে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ব্যাকটেরিয়া ও ভাইরাস ৯৯ দশ‌মিক ৯৮ ভাগ দূর করতে হেপা ফিলট্রেশন পদ্ধতি র‌য়ে‌ছে। এ ছাড়া যাত্রীদের জন্য থাকছে সব কেবিনে প্রতি তিন থেকে চার মিনিট পর পর বিশুদ্ধ বাতাসের মাধ্যমে পরিশোধন করার ব্যবস্থা। বরিশালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পুরাতন কার্যালয়টি নগরীর সদর রোড থেকে সরিয়ে পুলিশ লাইন রোড এলাকায় নেয়া হয়েছে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক যোগাযোগ ব্যবস্থা চালু করার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে টিকিট প্রাপ্তির ব্যবস্থাও রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর