রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরে প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে ছুরিকাঘাত

রিপোর্টারের নাম / ৩২৮ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নুসরাত জাহান স্বর্ণা নামে এক কলেজছাত্রীকে ছুরি মেরে আহত করেছে শহিদুল ইসলাম দুলারের এক বখাটে। আজ সোমবার বিকেলে পৌর শহরের পশ্চিম কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
আহত কলেজ ছাত্রী নুসরাত জাহান স্বর্ণাকে (১৭) স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্ত শহিদুল ইসলাম দুলাল (২৮) মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের সামসুল হকের ছেলে।

আহত কলেজ ছাত্রীর বাবা সৌদি প্রবাসী জাকির হোসেন মৃধা জানান, আমার মেয়ে শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। সে প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ে বাসায় যাওয়ার পথে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আহত করে বখাটে শহিদুল ইসলাম দুলাল। বখাটে শহিদুল বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে কলেজে ও প্রাইভেটে আসা যাওয়ার পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আমার মেয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে বখাটে শহিদুল ক্ষিপ্ত হয়ে এ হামলা করে পালিয়ে যায়।

আহত কলেজ ছাত্রীর নানা মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার জানান, বখাটে শহিদুল ইসলাম দুলাল আমার নাতনীকে র্দীঘদিন যাবত উত্যক্ত করায় আমি মঠবাড়িয়া থানায় একটি দুলালের নামে সাধারণ ডায়েরি করেছিলাম। তবে এ ব্যাপারে অভিযুক্ত শহিদুল ইসলাম দুলালের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান আরও জানান, কলেজছাত্রীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর