রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঝালকাঠির নলছিটিতে স্বাস্থ্যসেবার মান বাড়াতে স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম / ৩৩৩ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জামের সংকট চলছে বহুদিন ধরে। এ কারণে দীর্ঘদিন ধরে কোনো ধরনের অস্ত্রোপচার হচ্ছে না। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। আধুনিক চিকিৎসা সামগ্রী ব্যবহার ও সেবার মান বৃদ্ধির করার দাবিতে সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) সকাল ১০টায় উপজেলাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার কথা থাকলেও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা শিউলি পারভীনের কর্মস্থলে আসতে দেরি হওয়ায় বেলা ১১টায় সিভিল সার্জনের পক্ষে স্বারকলিপিটি তিনি গ্রহণ করেন। এসময় তিনি সমস্যাগুলো সামাধানের জন্য সিভিল সার্জনের কাছে অনুরোধ করবেন বলে জানান।

উপজেলাবাসীর পক্ষ থেকে স্বারকলিপি প্রদানকারী বালি তুর্য ও এইচ.এম রিভান বলেন, এখানে আধুনিক প্রযুক্তি থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না। যার কারণে উপজেলার মানুষদের চিকিৎসা সেবা নিতে নানান ভোগান্তির শিকার হতে হচ্ছে।

তারা আরো বলেন, এখানে নতুন ভবনের টয়লেটসহ অন্যান্য পরিবেশ খুবই নোংরা, যা রোগীদের ব্যবহারের অনুপোযোগী। তাই আমরা আগামী সাতদিনের মধ্যে সমস্যার সমাধান না পেলে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু (এমপি) মহোদয়কে অবহিতকরণসহ কঠোর আন্দোলন গড়ে তুলবো।

স্থানীয়রা জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিদের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের বিভিন্ন ক্লিনিকে নেয়ার পরামর্শ দেন। অনেক সময় বাধ্য হয়ে তাদের উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি হতে হয়। এতে অনেক টাকা খরচ হয়। অথচ সরকারি এ হাসপাতালে সিজারিয়ান অপারেশন হলে স্বল্প খরচে তারা সেবা পেতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর